প্রতিষ্ঠান: নয়নশ্রী আছিয়া শিকদার মাদ্রাসা
পদবী: প্রিন্সিপাল (অধ্যক্ষ)
যোগ্যতা ও অভিজ্ঞতা:
হাফেজ অথবা মুফতি পাস হতে হবে (ইসলামিক শিক্ষায় স্বীকৃত যোগ্যতা থাকতে হবে)।
বাংলা, ইংরেজি এবং গণিত বিষয়ে মৌলিক (Basic) জ্ঞান ও পাঠদান/পর্যবেক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে।
মাদ্রাসার সার্বিক একাডেমিক, প্রশাসনিক ও শৃঙ্খলাজনিত কার্যক্রম পরিচালনার বাস্তব অভিজ্ঞতা থাকা অগ্রগণ্য।
ব্যক্তিত্ব ও দায়িত্ববোধ:
একজন প্রিন্সিপাল হিসেবে অত্যন্ত নম্র, ভদ্র, ধৈর্যশীল ও আদর্শবান হতে হবে।
শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং পরিচালনা কমিটির সাথে সুসম্পর্ক বজায় রেখে সকল দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে হবে।
মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত ক্লাস তদারকি এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র/জীবনবৃত্তান্তসহ দ্রুত madrasajobs.com আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে।